Google Backup Code আপনার জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার সহজ উপায়
আসসালামু আলাইকুম ।
কেমন আছেন সবাই? আমি সবার সুস্থতা কামনা করছি ।
আজ আমি আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো , যা আপনার জীবনের লাইফ সেভার হিসেবে কাজ করতে পারে ।
আপনি জিমেইলে লগইন করার চেষ্টা করবেন । গুগল আপনার মোবাইলে কোড পাঠাবে কারণ আপনার ফোনে টু স্টেপ ভেরিফিকেশন চালু ছিলো। আপনি কোড দিতে পারবেন না কারণ আপনার কাছে সিমকার্ড নেই, আপনি ফোনে yes ট্যাপ করতে পারবেন না , কারণ আপনার কাছে ফোন নেই। এই কঠিন অবস্থায় জিমেইলে লগইন করার জন্য একটাই অপশন বাকী থাকে । সেটা হলো জিমেইল রিকভারি কোড বা জিমেইল ব্যাকআপ কোড ।
গুগল সার্কেল টু সার্চ কী এবং কীভাবে ব্যবহার করবেন? জানতে এই লিখাটি পড়ুন
জিমেইল রিকভারি কোড আসলে কী?
আপনি এই কোডগুলো কোথায় পাবেন?
১/ আপনার ফোনের সেটিংস থেকে Google অপশনে ক্লিক করুন
২/তারপর Manage your google account এই লিখাটির উপর ক্লিক করুন ।
৩/ সিকিউরিটি দেখতে পেলে লিখাটির উপর ক্লিক করুন
৪/ সেখানে টু স্টেপ ভেরিফিকেশন একটা লিখা দেখতে পাবেন তাতে ক্লিক করুন । অপশনটি অফ থাকলে আগে অন করে নিন ।
৫/ এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন Backup codes লিখা আছে সেটিতে ক্লিক করুন। এখন আপনার সামনে যেই কোডগুলো শো করবে সেগুলো কোথাও লিখে রাখুন অথবা স্ক্রিনশট নিয়ে রাখুন ।
হোয়াটসঅ্যাপ লক করার এবং চ্যাট হাইড করার ১০০% কার্যকরী টিপস
তবে স্ক্রিনশট না রেখে কোনো ডায়েরিতে লিখে রাখা ভালো । কারণ অন্য কারো হাতে আপনার ফোন গেলে বা ফোন হারিয়ে গেলে গ্যালারি বা কোড কিছুই পাবেন না । তাই সাবধানতা অবলম্বন করুন
পরিশেষে বলতেই পারি, প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি একটু অসতর্কতার কারণে আমাদের সব তথ্য হারিয়ে যেতে পারে। আপনার জিমেইলের সাথে আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যাকাউন্ট, বা জরুরি অনেক স্মৃতি যুক্ত থাকতে পারে। তাই দেরি না করে আজই আপনার ব্যাকআপ কোডগুলো সংগ্রহ করে নিন।
আমার লেখাটি যদি আপনার উপকারে আসে, তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো কারো প্রিয় অ্যাকাউন্টটি বেঁচে যেতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই । সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই