Google-এর সবচেয়ে শক্তিশালী আপডেট: Circle to Search কি আপনি জানেন?
স্মার্টফোনের ম্যাজিক ফিচার: এখন সবকিছুই এক সার্কেলে!

আসসালামু আলাইকুম, আশা করছি প্রতিদিনের মত আজকেও আল্লাহ্ আপনাকে সুস্থ রেখেছেন । আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি ।
স্মার্টফোন প্রযুক্তিতে গুগল প্রতিনিয়ত মার্কেটে নতুন নতুন চমক নিয়ে আসছে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সহজ ফিচার হলো Circle to Search' অপশন ।
ধরুন, আপনি ফেসবুকে বা ইউটিউবে একটি ভিডিও দেখছেন , সেখানে কারো একটি সুন্দর ঘড়ি বা জুতো দেখলেন, কিন্তু আপনি জানেন না ওটা কোথায় পাওয়া যায় বা ওটার নাম কী। গুগল এই সমস্যার সমাধান খুব সহজ করে দিয়েছে । এখন আর আলাদা করে সার্চ করার দরকার নেই; শুধু ওই জিনিসের ওপর একটি বৃত্ত (Circle) আঁকলেই গুগল আপনাকে সব তথ্য জানিয়ে দেবে! আজকের পোস্টে আমরা জানবো এটি কীভাবে কাজ করে এবং আপনার মোবাইলে এটি কীভাবে চালু করবেন।
প্রথমে আমার জানবো Circle to Search আসলে কী?
এটি মূলত গুগলের একটি AI চালিত সার্চ ফিচার।
আগে কোনো কিছু খুঁজতে হলে আমাদের অ্যাপ থেকে বের হয়ে গুগল ক্রোম অথবা সার্চ বারে গিয়ে টাইপ করতে হতো। কিন্তু এখন আপনি যে অ্যাপেই থাকুন না কেন , সেখান থেকেই সরাসরি Circle to search ব্যবহার করে সার্চ করতে পারবেন। শুধু স্ক্রিনের নির্দিষ্ট অংশ গোল করে দাগ দিলেই কেল্লাফতে! রেজাল্ট সামনে হাজির ।
এটি কীভাবে ব্যবহার করবেন?
আপনার মোবাইল ফোনে এই ফিচারটি থাকলে নিচের নিয়ম মেনে ব্যবহার করুন:
আপনার ফোনের নেভিগেশন বারের নিচের মাঝখানের Home Button কিছুক্ষণ চেপে ধরুন ।
লক্ষ্যে করুন,আপনার স্ক্রিনটি কিছুটা ঝাপসা বা নীলচে হয়ে যাবে, তার মানে ফিচারটি চালু হয়েছে।
এবার আপনার আঙুল দিয়ে স্ক্রিনের যে জিনিসটি সম্পর্কে জানতে চান, তার চারপাশে একটি গোল দাগ Circle আঁকুন , সাথে সাথেই নিচের দিক থেকে একটি পপ-আপ আসবে যেখানে গুগল ওই জিনিসের নাম, দাম এবং কোথায় পাওয়া যায় তা দেখিয়ে দেবে।
এই ফিচারের বিশেষ সুবিধাগুলো:
ইউটিউব , টিকটক বা যেকোনো সোশ্যাল ভিডিও চলাকালীন কোনো ব্যাকগ্রাউন্ড বা ড্রেস পছন্দ হলে সেটি সেই এপসের ভিতরে থেকেই সার্চ করা যায়।
কোনো ছবির ভেতরে থাকা লেখা বা টেক্সট আপনি খুব সহজেই কপি করতে পারবেন ও সরাসরি অনুবাদ করতে পারবেন অন্য কোনো ট্রান্সলেট অ্যাপ ব্যবহার না করেই।
অ্যাপ পরিবর্তন করার ঝামেলা নেই বলে এটি আপনার অনেক মূল্যবান সময় বাঁচায়।
বাস্তব উদাহরণ হিসেবে, মনে করুন আপনি ফেসবুক রিলস দেখছেন রিলস দেখতে দেখতে সেখানে একটি জুতা আপনার পছন্দ হলো। আপনি জুতাটিকে আপনি সার্কেল করলে সাথে সাথে গুগল আপনাকে সেই জুতাটির নাম ,দাম এবং কোথায় কোথায় পাওয়া যাবে না দেখাবে । এটা অনলাইনে কেনা কাটার জন্য খুবই উপকারী ।
যেসব ফোনে Circle to search সুবিধা পাওয়া যাবে।
শুরুতে এটি শুধু গুগল পিক্সেল ৮ এবং স্যামসাং S24 Ultra সিরিজে ছিল। তবে ২০২৬ সালে এসে এটি এখন প্রায় সব আধুনিক অ্যান্ড্রয়েড ফোনে (যেমন: শাওমি, রিয়েলমি, অপো,ভিভো সহ অন্যান্য মোবাইলে ) পাওয়া যাচ্ছে। আপনার ফোনের সফটওয়্যার আপডেট চেক করলেই এটি পেতে পারেন।
কিভাবে এটি আপনার ফোনে সেটআপ করবেন?
যদি আপনার ফোনে এই অপশনটি না আসে, তবে নিচের সেটিংস চেক করুন,
ফোনের Settings-এ যান।
Display বা Navigation Bar অপশনে ক্লিক করুন।
সেখানে Circle to Search বা Hold Home to Search অপশনটি চালু (On) করে দিন । সেটিংস কমপ্লিট । উপভোগ করুন সার্কেল টু সার্চ ফিচারটি।
অন্য একদিন পোস্ট করবো কিভাবে প্রায় সকল ধরনের ফোনেই এটি ব্যবহার করা যায় ।
উপসংহার:
প্রযুক্তি আমাদের জীবনকে কতটা সহজ করে দিচ্ছে, তার বড় প্রমাণ এই 'Circle to Search'। যারা দ্রুত তথ্য খুঁজতে পছন্দ করেন, তাদের জন্য এটি একটি জাদুকরী ফিচার এটি।
আপনি কি আপনার ফোনে এই ফিচারটি ব্যবহার করেছেন? কমেন্টে আমাদের জানান।
সবাই ভালো থাকুন । আর আমাদের সাথেই থাকুন নতুন আপডেট পেতে ।
কোন মন্তব্য নেই