আপনি কি জানেন আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট হওয়ার পরও দেখা যায়?

 হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ দেখুন সহজ উপায়ে । এবার আপনার কৌতূহলের অবসান ঘটান!

Whatsapp delete message recover


আসসালামু আলাইকুম। 

আপনাদের সাথে কি এমন কখনো এমন ঘটনা ঘটেছে-

কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালে, কিন্তু আপনি রিড করার আগেই সে মেসেজটি ডিলেট করে দিলো। 

তখন আমাদের মস্তিষ্কে একটাই চিন্তা আসে , মেসেজটা কী ছিল? আর কেন সে ডিলিট করল? এমনটাই তো হয় , তাই না? 


 এটা চিরন্তন সত্য যে , হোয়াটসঅ্যাপ অফিশিয়ালিভাবে ডিলিট হওয়া মেসেজ দেখার কোনো বাটন এখনো পর্যন্ত দেয়নি ।


 কিন্তু প্রযুক্তির এই যুগে কোনো কিছুই কি আর অসম্ভব ?কোনো কিছুই অসম্ভব না । আজকে আলোচনা করবো, Whatsapp এর ডিলিট হয়ে যাওয়া মেসেজ কীভাবে দেখবেন । আজকের আর্টিকেলটি পড়ে আপনি খুব সহজেই ডিলিট হওয়া রহস্যময় মেসেজগুলো পড়ে নিতে পারবেন। 

চলুন তবে মূল আলোচনা শুরু করা যাক!


১. ফোনের নোটিফিকেশন হিস্ট্রি: 

আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড ১১ বা তার পরের কোনো ভার্সন হয় , তবে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ডিলিট হওয়া সেই মেসেজটি দেখতে পারবেন। 

আমাদের ফোনে Notification History নামে একটি চমৎকার ফিচার রয়েছে, যা সব নোটিফিকেশন জমা করে রাখে। 


কীভাবে দেখবেন?


প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান। এরপর Notifications অপশনে ক্লিক করুন। সেখানে Advanced Settings অথবা সরাসরি Notification History খুঁজে বের করুন।

যদি আপনার ফোনে অপশনটি থাকে সেটি On করে দিন।

এখন থেকে কেউ যদি আপনাকে মেসেজ পাঠিয়ে ডিলিটও করে দেয়, আপনি এই অপশনে এসে কাঙ্খিত সেই মেসেজটি অনায়াসেই পড়ে নিতে পারবেন।

 বি: দ্র: এই ফিচারটি আগে থেকে ফোনে অন করা থাকতে হবে


২. থার্ড পার্টি অ্যাপের সাহায্যে:  

যাদের ফোনে এই নোটিফিকেশন হিস্ট্রি অপশনটি নেই, তারা প্লে-স্টোর থেকে কিছু অ্যাপ ব্যবহার করতে এই সেবাটি উপভোগ করতে পারবেন। এর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে WAMR বা WhatsRemoved+ এপসগুলো ।


এই অ্যাপগুলো আপনার ফোনের নোটিফিকেশন অপশন নিয়ে কাজ করে । যখনই কেউ আপনাকে মেসেজ পাঠায়, সেই অ্যাপগুলো সাথে সাথে মেসেজটি সেভ করে রাখে। ফলে প্রেরক মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিলেও অ্যাপের ভেতর সেই লেখাটি থেকে যায়। এমনকি কিছু অ্যাপের মাধ্যমে ডিলিট করা ছবি বা ভিডিও-ও দেখা সম্ভব!


সাবধানতা:

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে , এগুলো আপনার মেসেজের অ্যাক্সেস চায়। তাই খুব ব্যক্তিগত বা সেনসিটিভ তথ্যের ক্ষেত্রে একটু সাবধানে থাকা ভালো। 


শেষ কথা:

মানুষ সাধারণত ভুল করে বা কথা ঘুরিয়ে নেওয়ার জন্য মেসেজ ডিলিট করে। তবে মনে রাখবেন, অন্যের প্রাইভেসিকে সম্মান করাও আমাদের নৈতিক দায়িত্ব। কৌতূহল মেটানো ভালো, কিন্তু সেটা যেন কারো ক্ষতির কারণ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।


আপনারা কি এই ট্রিকসগুলো আগে থেকে জানা ছিলো?আপনার ফোনের নোটিফিকেশন অপশনটি আছে কি না কমেন্টে লিখতে ভুলবেন না। 


 এই লেখাটি যদি আপনার উপকারে আসে, তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন ।


সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন । আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.