বিকাশ একাউন্ট নিরাপদ রাখার কিছু কার্যকারী টিপস

 বিকাশ একাউন্ট নিরাপদ রাখার কিছু কার্যকারী টিপস 

বিকাশ একাউন্ট নিরাপদ রাখার উপায়


বর্তমানে বাংলাদেশে যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে , সেগুলোর মধ্যে বিকাশ রয়েছে এক নম্বর তালিকায় । বিকাশের লেনদেন যেমন বাড়ছে তেমনি বাড়ছে প্রতারকদের সংখ্যাও । সাবধানতা অবলম্বন না করলে এক মুহূর্তেই আপনার বিকাশের টাকা উধাও হয়ে যেতে পারে । বর্তমান যুগে বিভিন্নভাবে লোভ দেখিয়ে তারা আপনার বিকাশ একাউন্টের এক্সেস নিয়ে নিতে পারে । আজকের ব্লগে আমরা আলোচনা করবো কিভাবে আমাদের বিকাশ একাউন্ট নিরাপদ রাখবো । 


১। বিকাশ পিন বা ওটিপি কখনো কারো সাথে শেয়ার করবেন না । 


বিকাশ পিন আপনার নিরাপত্তার প্রথম ধাপ । কখনোই ফোনে আস otp এবং পিন কারো সাথে শেয়ার করবেন না । তারা যদিও বলেও যে আমরা বিকাশ কোম্পানি থেকে বলছি তাও আপনার পিন বলবেন না । বিকাশ কখনো আপনার পিন জানতে চাইবে না। তারা অনেক সময় বিকাশ অফিসার সেজে গ্রাহকদের ধোঁকা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে ।


২। আপনার বিকাশে ভুল করে টাকা পাঠিয়েছি - এমন প্রতারক থেকেও সাবধান 

বিকাশে বিদ্যুৎ বিল কীভাবে দেয় তা দেখুন 

এটি প্রতারকদের একটি কৌশল। তারা আপনাকে ফোন করে বলতেও পারে, আমি আপনার নাম্বারে ভুল করে কিছু টাকা পাঠিয়েছি ,টাকাটা ফেরত দিন । এমন পরিস্থিতিতে করণীয় , ফোনটি কেটে দিয়ে আপনার বিকাশ ব্যালেন্স চেক করে দেখুন আসলেই কোনো টাকা এসেছে কিনা , যদি এসে থাকে দরকারী তথ্য নিয়ে মিলিয়ে দেখে টাকাটা ফেরত দিন আর টাকা জমা হতে যদি শুধু sms আসে, ওকে ব্লক করে দিন আর সম্ভব হলে নিকটস্থ থানায় গিয়ে সেই নাম্বারে একটা জিডি করুন । 


লোভনীয় লিঙ্ক ও মেসেজ থেকে দূরে থাকুন ।


বর্তমানে বেশিরভাগ মানুষের বিকাশ হ্যাক হয়ে মূলত ফেক লিংকের মাধ্যমে । তারা আপনার ফোনে সোশ্যাল মিডিয়া বা মেসেঞ্জিং এর মাধ্যমে অনেক লোভনীয় অফার পাঠায়। (আপনি গাড়ি জিতেছেন বা বাড়ি জিতেছেন, নগদ এত লক্ষ টাকা পুরস্কার জিতেছেন ) টাকা উত্তোলন করতে এই লিংকে ক্লিক করুন । এই লিংকে ক্লিক করলেই আপনার বিকাশ এর এক্সেস ও ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যায় । তাই কোনো লিংকে ক্লিক করবেন না ।

বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয় কি না জানতে ক্লিক করুন

বাড়তি নিরাপত্তা ব্যবহার করুন : 

আপনার বিকাশ এপসে পিন নাম্বারে পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলক ইউজ করুন। এই সেটিংস গুলি আপনার একাউন্টকে আরো স্ট্রং করে তুলবে । বিকাশ এপস প্লেস্টোর থেকে সবসময় আপডেট রাখুন । প্লেস্টোর ছাড়া অন্যান্য সাইট থেকে ব্যবহার করা আমি ঝুঁকিপূর্ণ মনে করি । সাবধানতা অবলম্বন জরুরি। বিকাশের কাজ শেষ হলে এপস থেকে লগআউট মনোভাব গড়ে তুলুন ।


আপনার বিকাশ একাউন্টটি আপনার আমানত । সতর্কতা অবলম্বন করলে কোনো প্রতারক, কোন হ্যাকারই আপনার টাকা চুরি করতে পারবে না । 


আল্লাহ হাফেজ, পরবর্তী পোস্টে আবার কথা হবে । কিছু জানতে চাইলে কমেন্ট লিখতে ভুলবেন না

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.