হোয়াটসঅ্যাপ লক করার এবং চ্যাট হাইড করার ১০০% কার্যকরী টিপস ২০২৬
হোয়াটসঅ্যাপ লক করার এবং চ্যাট হাইড করার ১০০% কার্যকরী টিপস ২০২৬
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের বড় একটি অংশ জুড়ে আছে হোয়াটসঅ্যাপ । প্রিয়জনের সাথে কথা বলা থেকে শুরু করে অফিসের তরকারি কাগজপত্র আদান প্রদান সবই এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা হয়
এই হোয়াটসঅ্যাপে অনেক সময় আমাদের নির্দিষ্ট কিছু ব্যক্তির সাথে এমন কিছু চ্যাট থাকে যেগুলো আমরা চাই না অন্য কেউ দেখুক । এই সমস্যাটা মূলত তখন দেখা যায় যখন আমাদের মোবাইলটা অন্য কারো হাতে পড়ে । বিশেষ করে বন্ধুবান্ধব এবং পারিবারিক সদস্যের মধ্যে কিছু ব্যক্তি এমন থাকে যারা এগুলো দেখার চেষ্টা করে আপনাকে পরবর্তীতে বিপদে ফেলার জন্য ।
চিন্তিত হওয়ার কোন কারণ নেই কারণ এখন হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে বিশেষ কিছু সিকিউরিটি অপশন , যেগুলো ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখতে পারবেন ।
তাহলে চলুন এখন দেখব কিভাবে এটি ব্যবহার করে?
আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াটসঅ্যাপ লক কি?
Whatsapp lock হলো আপনার যাবতীয় ব্যক্তিগত চ্যাটিং বা নথিপত্র বিভিন্ন ডকুমেন্টস লুকিয়ে রাখার একটা অপশন।
এই অপশনটি পিন কোড এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা যায় । অবসর টি চালু হওয়ার পর নরমাল চ্যাট লিস্ট থেকে আলাদা হয়ে লক ফোল্ডারে চলে যায় তাই সহজে অন্য কেউ সেই চ্যাট দেখতে পারে না ।
আপনি যেই চ্যাটটি লক করতে চান, সেই চ্যাট এর ভেতরে প্রবেশ করুন । তারপর ওই ব্যক্তির প্রোফাইলে যান। সেখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তার মধ্যে থেকে chat lock নামের অপশনটি খুঁজে বের করুন এবং সেটিতে ক্লিক করুন ।
ক্লিক করার পর আপনার সামনে একটি লিখা শো করবে (Lock this chat with fingerprint) iPhone এর জন্য ফেস আইডি অপশনটি অন করে দিন । আপনার ফোনের ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্ট দিলে চ্যাটটি লক হয়ে যাবে ।
ব্যাস, কাজ সেটাপ কমপ্লিট। এখন আপনার এই চ্যাটটি lock chat folder এ চলে গেছে ।
এখন প্রশ্ন হচ্ছে, Lock chats কোথায় খুঁজে পাবেন? এখন তো সেই চ্যাট টি আপনার প্রধান চ্যাট লিস্টে খুঁজে পাবেন না ! এটি খুঁজে পেতে নিচের স্টেপ গুলো অনুসরণ করুন ।
WhatsApp এর চ্যাট লিস্ট খুলুন, তারপর উপর থেকে নিচের দিকে একটু টানুন (swipe down ) এখন লক্ষ্য করুন উপরের দিকে Locked Chat নামে একটি ফোল্ডার দেখাচ্ছেন । আপনি সেখানে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই দিলে লক করা চ্যাট টি দেখতে পাবেন ।
এখানেই কি শেষ! না এখনো শেষ হয়নি । আপনাকে আরো বেশি নিরাপত্তা দিতে WhatsApp এর আরেকটি সেটিংস হলো Secret Code
চ্যাট লক করার পরেও যারা চাচ্ছেন যে তাদের চ্যাট লিস্টের উপরে Lock Chat ফোল্ডারটি দেখা যাক । তাদের জন্য WhatsApp এর দারুণ এই ফিচার ।
Secret code কিভাবে চালু করবেন?
এটি চালু করতে locked chat ফোল্ডারটিতে প্রবেশ করুন । তারপর থ্রী ডট মেনুতে ক্লিক করে হাইড Locked Chat অপশনটি চালু করুন ।
এবার এমন একটি গোপনীয় কোড ব্যবহার করুন , যে কোড আপনি মনে রাখতে পারবেন ।
Secret code চালু করার পর আপনার লক ফোল্ডারটি আর দেখাবে না । এটি দেখার জন্য WhatsApp এর সার্চ বারে গিয়ে আপনার কাঙ্খিত সেই code টি দিলেই চ্যাটগুলো দেখতে পাবেন ।
এছাড়াও হোয়াটসঅ্যাপ মেসেজিং কে সুরক্ষিত রাখতে টু স্টেপ ভেরিফিকেশন,ও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করুন ।এটি চালু থাকলে কেউ সিম ক্লোন করেও WhatsApp হ্যাক করতে পারবেন না ।
আপনি যদি চান আপনার নির্দিষ্ট ব্যক্তির সাথে কথা বলা মেসেজগুলো একটা সময় পর অটোমেটিক মুছে যাক , তাহলে WhatsApp এর Disappear message চালু করে সময়সীমা সিলেক্ট করুন ।
মনে রাখবেন, lock করা চ্যাট এর মিডিয়া ফাইলগুলো কখনোই গ্যালারিতে শো হয় না । Secret code ভুলে গেলে সেটিংস থেকে রিসেট করতে পারবেন , সেক্ষেত্রে আগের চ্যাট গুলো মুছে যাবে ।
এটি কম্পিউটার ও মোবাইলে দুটোতেই কাজ করবে ।
আজ এ পর্যন্তই। পোস্টটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না । প্রযুক্তি সংক্রান্ত এমন আরো দরকার এই পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন ।



কোন মন্তব্য নেই