ফেসবুক ও গুগল একাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচানোর ৩টি শক্তিশালী সেটিংস
ফেসবুক ও গুগল একাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচানোর ৩টি শক্তিশালী সেটিংস
বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছে অনলাইন বিভিন্ন স্যোশালএকাউন্ট। বিশেষ করে ফেসবুক এবং জিমেইল এবং অন্যান্য একাউন্ট।
কিন্তু আপনার একটু অসতর্কতার কারণে এই একাউন্টগুলো হ্যাক হয়ে যেতে পারে যে কোনো সময় যা আপনাকে বড় ধরনের বিপদে ফেলতে পারে। আজকের এই ব্লগটিতে আমরা শিখবো এমন ৩টি শক্তিশালী সেটিংস সম্পর্কে, যা আপনার একাউন্টকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখবে
টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন:
এটি আপনার একাউন্টের জন্য একটি শক্তিশালী সিকিউরিটি। এটা চালু থাকলে কেউ আপনার পাসওয়ার্ড জেনে থাকলে আপনার ফোনে আসা বিশেষ কোডটি ছাড়া সে লগইন করতে পারবে না। তাই একাউন্ট নিরাপদ রাখতে এই পদ্ধতি অবলম্বন করুন ।
আপনার ফোনে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে ফেসবুক বা গুগল একাউন্ট ওপেন করে সেটিংসে গিয়ে 'Security and Login' অপশনে যান।
সেখানে দেখতে পাবেন 'Two-Factor Authentication'
সার্ভিসটি অন করে দিন । ফোন নাম্বার যোগ করতে ভুলবেন না ।
স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার:
সোশ্যাল মিডিয়া ব্যবহারে অনেকেই সহজ পাসওয়ার্ড যেমন নিজের নাম বা ফোন নম্বর ,জন্মতারিখ,বিয়ের তারিখ ব্যবহার করেন, যা হ্যাকারদের জন্য খুঁজে পাওয়া সহজ। চেষ্টা করবেন একটি শক্তিশালী পাসওয়ার্ডে অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার (যেমন: @, 3#, $)
লগইন অ্যালার্ট:
যদি অপরিচিত কোনো ব্যক্তি তার ফোন বা কম্পিউটার থেকে আপনার একাউন্টে লগইন করার চেষ্টা করে, তবে সাথে সাথে আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে। এতে করে আপনি দ্রুত ব্যবস্থা নিতে পারবেন।
লগইন অ্যালার্ট চালু করতে ফেসবুকের 'Security and Login' সেটিংসে গিয়ে 'Get alerts about unrecognized logins' অপশনটি চালু করে দিন। গুগলের ক্ষেত্রে আপনার রিকভারি ইমেইল ও ফোন নম্বর চালু রাখুন।
অনলাইন জগতে শতভাগ নিরাপদ থাকা কঠিন, কিন্তু এই ৩টি সেটিং আপনার একাউন্টের নিরাপত্তা অনেক গুণ বাড়িয়ে দেবে। আজই আপনার একাউন্টগুলো চেক করুন এবং সুরক্ষিত থাকুন।

কোন মন্তব্য নেই