ওয়াইফাই রাউটারের স্পীড বাড়ানোর কিছু দুর্দান্ত কৌশল ও পূর্ণাঙ্গ রাউটার সেটআপ গাইড ২০২৬
আপনার ওয়াইফাই রাউটারের স্পীড বাড়ানোর কিছু দুর্দান্ত কৌশল ও পূর্ণাঙ্গ রাউটার সেটআপ গাইড ২০২৬
আমাদের প্রাত্যহিক জীবনের বড় অংশ জুড়ে রয়েছে ইন্টারনেট। ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার—সবকিছুর জন্যই প্রয়োজন ইন্টারনেট। এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করার সময় ভালো স্পিড না পেলে আমরা সেগুলো ব্যবহার করতে গেলে অনেক সময় বিরক্তবোধ করি ।
আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনার বাসার রাউটারের স্পিড বাড়াবেন ।
👉 রাউটারের সঠিক অবস্থান নিশ্চিত করা।
WiFi স্পিড কম হওয়ার অন্যতম প্রধান কারণ হলো রাউটারটির সঠিক স্থানে সেটাপ না করা।
অনেকে রাউটারটিকে ঘরের কোনো কোণে, দেয়ালের আড়ালে কিংবা আলমারির ভেতর লুকিয়ে রাখেন। ভালো স্পীড পেতে রাউটারটিকে সবসময় ঘরের ঠিক মাঝখানে এবং একটু উঁচুতে রাখা উচিত। তাহলে স্পিড ভালো পাবেন । দেয়াল বা বড় কোনো ফার্নিচার সিগন্যাল বাধাগ্রস্ত করে, তাই রাউটারের চারপাশ যতটা সম্ভব ফাঁকা রাখুন।
২. ফ্রিকোয়েন্সি ব্যান্ড নির্বাচন:
আজকাল বেশিরভাগ রাউটারই 'ডুয়াল ব্যান্ড' হয়ে থাকে। এর মানে হলো রাউটারটি একইসাথে দুটি সিগন্যাল পাঠাতে পারে। একটি 2.4GHz অন্যটি 5GHz
প্রথম ব্যান্ডটি অনেক দূর পর্যন্ত সিগন্যাল দিতে পারে কিন্তু স্পিড কিছুটা কম পাওয়া যায় ।
5GHz এটি অনেক বেশি স্পিড দিতে সক্ষম কিন্তু এর রেঞ্জ বা দূরত্ব অনেকটাই কম। যদি আপনি রাউটারের কাছাকাছি থেকে গেম বা হাই-কোয়ালিটির ভিডিও চান, তাহলে অবশ্যই 5GHz ব্যান্ডটি ব্যবহার করতে হবে । এতে ইন্টারনেটের গতি অনেক ভালো থাকবে ।
৩. রাউটারের এন্টেনা পজিশন ঠিক করা:
আপনার রাউটারে যদি একাধিক এন্টেনা থাকে, তবে সেগুলো সবগুলো এন্টেনা একই দিকে মুখ করে রাখবেন না। একটি এন্টেনা Vertical এবং অন্যটি Horizontal ভাবে রাখা ভালো। এতে মোবাইলের পজিশন যেদিকেই থাকুক না কেন, সিগন্যাল পেতে সুবিধা হয় এবং স্পিড ড্রপ করে না।
৪. অধিক ডিভাইস ডিসকানেক্ট করা:
আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যদি অনেকের কাছে থাকে, তবে একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট হয়ে যায়। এতে করে স্পিড ভালো পাওয়া যায় না । আর এমন ডিভাইসে wifi কানেক্ট করবেন না যেগুলো খুব একটা ব্যবহার হয়না । এই ডিভাইসগুলো ব্যাকগ্রাউন্ডে ডাটা খরচ করে এবং মেইন স্পিড কমিয়ে দেয়। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করাও সিকিউরিটি এবং স্পিড বাড়ানোর একটি ভালো উপায়।
৫. রাউটার নিয়মিত রিস্টার্ট বা রিবুট করা:
স্মার্টফোনের মতো রাউটারেরও একটি প্রসেসর এবং মেমোরি থাকে। একটানা অনেকদিন চললে এর মেমোরিতে অপ্রয়োজনীয় ক্যাশ ফাইল জমা হয়, যা রাউটারকে অনেক স্লো করে দেয়। মাসে অন্তত একবার রাউটারটি ৫ মিনিটের জন্য বন্ধ করে আবার চালু করুন। একে 'পাওয়ার সাইক্লিং' বলা হয়। এটি করার ফলে রাউটারটি ফ্রেশ ভাবে কাজ শুরু করে এবং স্পিড ভালো ভাবে আউটপুট করে ।
৭. ফার্মওয়্যার আপডেট ও রিপিটার ব্যবহার
আপনার রাউটারের সফটওয়্যার বা ফার্মওয়্যার পুরনো হলে সেটি ঠিকমতো কাজ নাও করতে পারে। মাঝেমধ্যে রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে আপডেট চেক করুন। এছাড়া বড় ঘর বা দোতলা বাড়ি হলে 'ওয়াইফাই রিপিটার' বা 'মেশ সিস্টেম' ব্যবহার করতে পারেন যা সিগন্যাল বুস্ট করতে সাহায্য করে
উপসংহার:
ইন্টারনেটের ধীরগতি শুধু বিরক্তিকরই নয়, এটি আমাদের কাজের সময়ও নষ্ট করে। উপরের টিপসগুলো অনুসরণ করলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই আপনি আপনার বর্তমান কানেকশনের সর্বোচ্চ স্পিড উপভোগ করতে পারবেন। তবে সব চেষ্টা করার পরেও যদি স্পিড না বাড়ে, তবে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের এর সাথে যোগাযোগ করুন অথবা একটি উন্নত মানের রাউটার কিনুন।

কোন মন্তব্য নেই