স্মার্টফোন ইউজার থেকে প্রো পাওয়ার ইউজার' হওয়ার সিক্রেট টিপস
স্মার্টফোন ইউজার থেকে প্রো পাওয়ার ইউজার' হওয়ার সিক্রেট টিপস
স্মার্টফোন তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু আপনি ভেবে দেখেছেন কি আমাদের হাতের এই ডিভাইসটি দিয়ে আরও অনেক স্মার্টলি কাজ করা সম্ভব? আজ আমরা জানবো এমন কিছু কৌশল যা আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতা অনেকটাই বদলে দেবে। আসুন দেখে নেই সেই পয়েন্টগুলো।
১. অটোমেটিক অপশন ব্যবহার করে আপনার সময় বাঁচান।
প্রত্যেকবার ওয়াইফাই অন-অফ করা বা রাতে ফোন সাইলেন্ট করার দরকার নেই। অ্যান্ড্রয়েডের অটোমেশন অপশন থাকলে তা ব্যবহার করে নির্দিষ্ট লোকেশনে গেলে বা নির্দিষ্ট সময়ে ফোনকে অটো কাজ করতে শেখান। যেমন: মসজিদে বা অফিসে ঢুকলে মোবাইল অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। ফোন আসলেও রিং বাজবে না ।
২. ডিজিটাল ওয়েলবিয়িং-এর সঠিক ব্যবহার ।
শুধু স্ক্রিন টাইম দেখার জন্য ওয়েলবিয়িং নয়, নির্দিষ্ট অ্যাপে অ্যাপ টাইমার সেট করুন। ঘুমানোর আগে 'Bedtime Mode' চালু করুন যা স্ক্রিনকে সাদা-কালো করে দেবে, ফলে ফোনের প্রতি আকর্ষণ কমবে এবং ঘুম ভালো হবে।
৩. হিডেন ডেভেলপার অপশন এ গিয়ে স্পিড বাড়ান
আপনার ফোন কি একটু স্লো মনে হচ্ছে? ফোনের সেটিংস থেকে 'Window animation scale' কমিয়ে ০.৫ করে দিন। দেখবেন ফোন আগের চেয়ে অনেক বেশি ফাস্ট রেসপন্স করছে।
৪. ক্লাউড ব্যাকআপ বনাম ফিজিক্যাল স্টোরেজ
শুধু ক্যাশ ফাইল ডিলিট করলেই স্টোরেজ খালি হয় না। আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকআপ বা গ্যালারির বড় ভিডিওগুলো গুগল ড্রাইভ বা টেলিগ্রামের 'Saved Messages'-এ রেখে দিন। ফোনে জায়গা থাকবে সবসময় খালি।
৫. টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) বাধ্যতামূলক
পাসওয়ার্ড শক্তিশালী হওয়া ভালো, কিন্তু হ্যাকিং রুখতে 2FA-এর বিকল্প নেই। আপনার ইমেইল, ফেসবুক এবং বিকাশ অ্যাকাউন্টে অবশ্যই অ্যাপ-ভিত্তিক (যেমন: Google Authenticator) টু-ফ্যাক্টর চালু রাখুন।
৬. ব্লু-লাইট ফিল্টারের চেয়েও কার্যকর 'ডার্ক মোড
শুধু চোখের আরামের জন্য নয়, আপনার ফোনের ডিসপ্লে যদি AMOLED হয়, তবে ডার্ক মোড ব্যবহারে ব্যাটারি লাইফ প্রায় ২০-৩০% পর্যন্ত বাড়ানো সম্ভব।
৭. অপ্রয়োজনীয় সেন্সর ও ট্র্যাকিং বন্ধ রাখা
অনেক অ্যাপ আপনার প্রয়োজন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে লোকেশন বা ব্লুটুথ ব্যবহার করে। সেটিংস থেকে 'Permission Manager' চেক করুন এবং অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ করে দিন। এতে প্রাইভেসির পাশাপাশি ব্যাটারিও সেভ হবে।
উপসংহার: স্মার্টফোনকে শুধু কথা বলা বা সোশ্যাল মিডিয়ার জন্য নয়, বরং নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর টুল হিসেবে ব্যবহার করুন।

কোন মন্তব্য নেই