স্মার্টফোনের চার্জ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এই ৫টি সেটিংস এখনই বদলে ফেলুন

 স্মার্টফোনের চার্জ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এই ৫টি সেটিংস এখনই বদলে ফেলুন!

মোবাইল ব্যাটারি চার্জ


আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? সবার সুস্থতা কামনা করে আজকে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল স্মার্টফোনের চার্জ কেন দ্রুত শেষ হয়ে যায় এবং এর থেকে পরিত্রাণের উপায় ।


আমরা যখন কোন নতুন মোবাইল ক্রয় করি তখন সেই মোবাইলের চার্জ নিয়ে আমাদের বাঁচতে হয় না একবার চার্জ দিলেই এক থেকে দুদিন অনায়াসে চলে যায় ।

কিন্তু খেয়াল করে দেখবেন কয়েক মাস যেতে না যেতেই ফোনটি আগের মতো সার্ভিস দেয় না চার্জ তেমন একটা থাকে না খুব দ্রুতই মোবাইলের চার্জ ফুরিয়ে যায় ।


অনেক সময় মোবাইল চার্জে রেখেই আমাদের বেশিরভাগ সময় ব্যবহার করতে হয় । তো যখন মোবাইলে এরকম সমস্যা দেখা দেয় তখন আমরা অনেকেই হয়তো ভাবি যে মোবাইলের ব্যাটারি হয়তো খারাপ হয়ে গেছে তাই আগের মত সার্ভিস দিচ্ছে না । আসলে সমস্যা কিন্তু ব্যাটারির না (যদিও কিছু ক্ষেত্রে ব্যাটারি নষ্ট হয়ে থাকে) আমাদের প্রত্যেকের মোবাইলে এমন কিছু সেটিংস থাকে যেগুলো আপনার অজান্তে ফোনের চার্জ দিয়ে দ্রুত শেষ করে ফেলে। 


আমি আজ আপনাদের সাথে টপ পাঁচটি সেটিংস সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনি ঠিকঠাক ভাবে করলে মোবাইল আগের চাইতে ফাস্ট এবং ব্যাটারি সার্ভিস ভালো দেবে । তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সেটিংস গুলো কি কি ? 


১। লোকেশন: 

আমরা যখন অনলাইনে কোন খাবার অর্ডার করে বা বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন যেমন দারাজ তারপর ফুডফ্যান্ডার মত অন্যান্য এপস থেকে যখন কোনো কিছু অর্ডার করি , সেই অর্ডারটি আমাদের কাছে পৌঁছাতে আমাদেরকে সঠিক এড্রেস দিতে হয় এবং আমাদের ফোনের লোকেশন অপশনটি অন করে রাখতে হয় । আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত সেই অর্ডারটি হাতে পাই বা সে কাজটি শেষ হয় তখন কিন্তু আমরা আমাদের লোকেশন টি অফ করতে বলে যাই। লোকেশন অপশনটি সবসময় স্যাটেলাইটের সাথে যোগাযোগের চেষ্টা করে এর ফলে ব্যাটারিতে অনেক চাপ পড়ে। যা মোবাইলের জন্য মোটেও ভালো না । তাই কাজ শেষে লোকেশন অপশনটি বন্ধ করার চেষ্টা করবেন ।

আশাকরি ব্যাটারি চার্জ অনেকটা ভালো সার্ভিস দিবে।


২। অটো ব্রাইটনেস:

আমাদের ধারণা অটো ব্রাইটনেস অন থাকলে এটা নিচ থেকে আলো কমিয়ে ব্যাটারির চার্জ বাঁচাবে । কিন্তু বাস্তবে করতে হয় এর সম্পূর্ণ উল্টোটা । 

অটো ব্রাইটনেস ফিচারের জন্য মোবাইলের সেন্সর কে সারাক্ষণ কাজ করতে হয়। এটি করতে গিয়ে আশেপাশের আলো মেপে মোবাইলের সেন্সরের আলো কমাতে এবং বানাতে হয় এর জন্য মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। 

এই সমস্যার সমাধান করতে অটো ব্রাইটনেস বাদ দিয়ে চেষ্টা করবেন নিজে একটা লো লেভেল বা যতটুকু দিলে আপনি ফোন চালাতে পারবেন ততটুকু ব্রাইটনেস দিতে এবং সম্ভব হলে মোবাইলে ডার্ক মোড ব্যবহার করুন ।


৩। ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ: 

আপনার ফোনটা যখন পকেটে থাকে বা আপনি যখন ঘুমান, তখনও কিন্তু ফোনটি আসলে পুরোপুরি শান্ত থাকে না। ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে অনবরত নতুন নতুন ডেটা রিফ্রেশ করতে থাকে যাতে আপনি ঢোকামাত্রই আপডেট পান। কিন্তু সব অ্যাপের তো এই ব্যাকগ্রাউন্ড রিফ্রেশের দরকার নেই, তাই না?

এর সমাধানে ফোনের সেটিংস থেকে 'Apps' বা 'Background App Refresh' অপশনে যান। সেখানে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করে দিন। বিশ্বাস করুন, এতে আপনার ফোন হ্যাং হওয়াও কমবে এবং চার্জও অনেক বেশি থাকবে।


৪। অপ্রয়োজনীয় নোটিফিকেশন: 

দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মোবাইলে অনেক নোটিফিকেশন আসে যেগুলো আসার সাথে সাথে

নফোনের স্ক্রিন জ্বলে ওঠে, সাউন্ড হয় অথবা ফোন ভাইব্রেট করে। এর জন্য কিন্তু মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় এপ্স থেকে নোটিফিকেশন আসা বন্ধ করে দিন ।


৫। অলওয়েজ অন ডিসপ্লে:

অনেকেই ফোনের স্ক্রিনে সবসময় সময় বা তারিখ দেখার জন্য 'Always On Display' অন করে রাখেন। দেখতে সুন্দর লাগলেও এটি কিন্তু নিরবে আপনার চার্জ শেষ করে দিচ্ছে। একইভাবে প্রতিটি কী-বোর্ড টাইপিং বা টাচ করার সময় যে ভাইব্রেশন হয় (Haptic Feedback), সেটিও ব্যাটারির বড় শত্রু। ফোনের ছোট ভাইব্রেটর মোটরটি চালাতে প্রচুর এনার্জি লাগে।


আপনি যদি উপরে পাঁচটি সেটিংস মেনে চলেন আশা করি আপনার মোবাইলের ব্যাটারির সার্ভিস আগের চাইতে অনেক ভালো সার্ভিস দিবে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.