আপনার অজান্তেই কি আপনার জাতীয় পরিচয়পত্র(NID কার্ড) দিয়ে অন্য কেউ সিম চালাচ্ছে?

 আপনার অজান্তেই কি আপনার জাতীয় পরিচয়পত্র (NID কার্ড) দিয়ে অন্য কেউ সিম চালাচ্ছে? এখনই ঘরে বসে চেক করুন আপনার নামে নিবন্ধিত সকল সিমের তালিকা এবং নিজেকে সুরক্ষিত রাখুন।


আমরা অনেকেই জানি না যে আমাদের জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে কয়টি সিম কার্ড একটিভ করা আছে। অনেক সময় দেখা যায়, পুরনো কোনো সিম বা পরিচিত কাউকে সিম তুলে দিয়েছিলেন বা সিম কিনতে গেলে দোকানদার আপনার অগোচরে আপনার নামে সিম একটিভ করে থাকে ,যা এখন আপনার মনে নেই। 


 সেই সিমকার্ড দিয়ে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে , তবে তার সমস্ত দায়ভার কিন্তু আপনার ওপরই আসবে! কারণ সিমকার্ড টি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে ।


এই সময় আপনার করণীয় কী?

সহজ পদ্ধতিতে চেক করে নিন আপনার নামে মোট কয়টি সিম কার্ড রয়েছে :


আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *১৬০০১# এবং ডায়াল করুন

আপনার এনআইডি (NID) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে


এরপর আপনার আইডি কার্ডের শেষ ৪টি ডিজিট টাইপ করে সেন্ড করুন ।


ফিরতি এসএমএসে আপনি দেখতে পাবেন আপনার এনআইডি দিয়ে কোন অপারেটরের কয়টি সিম বর্তমানে সচল আছে।


যদি দেখেন তালিকায় এমন কোনো নাম্বার আছে যা আপনার নয় তবে দেরি না করে নিকটস্থ সার্ভিস পয়েন্টে গিয়ে সেই সিমটি স্থায়ীভাবে বন্ধ করে দিন।


নিজে নিরাপদ থাকুন এবং অন্যদেরও সচেতন করুন। 


#DigitalAwareness #SafetyFirst #MobileTips #NIDCheck #OneStopTips #Bangladesh

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.