নগদের পিন পরিবর্তন করুন ৩০ সেকেন্ডে
নিরাপদ থাকতে নিজের নগদের পিন (PIN) পরিবর্তন করুন
আসসালামু আলাইকুম! আমাদের অনেকেরই নগদ অ্যাকাউন্ট আছে। লেনদেনের নিরাপত্তার জন্য কিছুদিন পরপর পিন পরিবর্তন করা একটি বুদ্ধিমানের কাজ। আজ আমরা দেখবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই খুব সহজে নগদের পিন পরিবর্তন করবেন।
ডায়াল করুন *১৬৭#
এটি আপনাকে নগদের মূল মেনুতে নিয়ে যাবে।
পিন রিসেট (PIN Reset) মেনু সিলেক্ট করুন
স্ক্রিনে আসা অপশনগুলোর মধ্যে 8 নম্বরে থাকা PIN Reset অপশনটি বেছে নিতে হবে। 8 লিখে Send করুন।
পিন রিসেট মেনুতে ঢোকার পর আপনি দুটি অপশন পাবেন:
যেহেতু আপনি আপনার বর্তমান পিনটি জানেন এবং শুধু পরিবর্তন করতে চান, তাই এখানে 2 লিখে Send করুন।
আপনার বর্তমান পিন নাম্বার লিখে সেন্ড করুন
আপনি এখন যেই নতুন পিন দিতে চাচ্ছেন সেটি লিখে সেন্ড করুন
একই পিন দিয়ে Send করলেই আপনার পিন পরিবর্তন হয়ে যাবে ।
পিন পরিবর্তনের সময় ১২৩৪ বা ৪৩২১ এর মতো সহজ নম্বর দেবেন না।
আপনার নতুন পিনটি অন্য কাউকে জানাবেন না।
সফলভাবে পিন পরিবর্তন হলে নগদ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
এছাড়াও নগদ এপসে লগইন করে , থ্রী লাইন মেনু থেকে পিন চেঞ্জ অপশন সিলেক্ট করে পিন পরিবর্তন করতে পারবেন । ধন্যবাদ







কোন মন্তব্য নেই