স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব চালানোর সহজ উপায় ২০২৬

 আসসালামু আলাইকুম! আশা করছি সবাই ভালো আছেন। 


আমরা অনেকেই আছি যারা ইউটিউবে গান, পডকাস্ট বা ওয়াজ শুনতে পছন্দ করি। কিন্তু ইউটিউবের অফিসিয়াল অ্যাপের একটি বড় সমস্যা হলো, আমরা যখনই ফোনের স্ক্রিন বন্ধ করি বা অন্য কোনো অ্যাপে যাই, সাথে সাথে ইউটিউব বন্ধ হয়ে যায়।


যারা ব্লুটুথ বা হেডফোন কানে দিয়ে হাঁটার সময় বা ঘুমানোর আগে ইউটিউব মিউজিক শুনতে চান, তাদের জন্য এটি অত্যন্ত বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায়।

 কারণ স্ক্রিন অন থাকলে মোবাইলের চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আরো বড় সমস্যা হলো হাত লেগে ভিডিও বন্ধ হওয়ার ভয় থাকে।

How to play YouTube video with screen off



আজ এই সমস্যার সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে ইউটিউব পেইড প্যাকেজ না কিনে খুব সহজে মোবাইলের স্ক্রিন অফ রেখে ইউটিউবের মিউজিক অডিও ভিডিও উপভোগ করবেন।


প্রথম পদ্ধতি: মোবাইলের ব্রাউজার ব্যবহার করে (এন্ড্রোয়েড ও আইফোনের জন্য) 


বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য উপায় হচ্ছে মোবাইলের ব্রাউজার । এর প্রধান সুবিধা হচ্ছে এর জন্য আপনার মোবাইলে বাড়তি কোন অ্যাপ ইন্সটল করার দরকার নেই।


চলুন দেখে নেই এটি কীভাবে করবেন? 


 প্রথমে আপনার মোবাইলের যেকোনো ব্রাউজার (Google Chrome) আমার প্রথম পছন্দ , আপনার যেটা ইচ্ছে ওপেন করুন।


তারপর ব্রাউজারে .www.youtube.com লিখে ওকে করুন এবং আপনার পছন্দের ভিডিওটি প্লে করুন।


ভিডিওটি প্লে করার পর এবার ব্রাউজারের উপরে থাকা থ্রী ডট আইকনে ক্লিক করুন।


মেনু থেকে ডেস্কটপ সাইট অপশনটি চালু করুন। 

আপনার মোবাইলের স্ক্রিনটি কম্পিউটারের মতো মনে হবে।


এখন ইউটিউব ভিডিওটি আবার প্লে করুন। ভিডিও চলার সময় আপনার মোবাইলের হোম বাটনে চাপ দিয়ে হোম স্ক্রিনে চলে আসুন। ভিডিওটি বন্ধ হয়ে যাবে, ভয় পাবেন না।


 আপনার ফোনের নোটিফিকেশন বার উপর থেকে নিচে নামান। সেখানে দেখবেন ইউটিউবের একটি ভিডিও ( যে ভিডিওটি আপনি চালু করেছিলেন) সেটি দেখতে পাবেন।

ওখান থেকে Play বাটনে ক্লিক করুন। ভিডিওটি আবার বাজতে শুরু করবে।


এখন আপনি ফোনের স্ক্রিন বন্ধ করে দিন, অডিও নির্বিঘ্নে চলতে থাকবে!


আপনি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও এই সুবিধা গ্রহণ করতে পারবেন । তবে গুগল তাদের পলিসির কারণে এই ধরনের অ্যাপ প্লে স্টোরে রাখার অনুমোদন দেয় না । আপনাকে এগুলো APK ডাউনলোড করে নিতে হবে ।

ইউটিউবের এমন সিমিলিয়ার কিছু অ্যাপস হলো:

NewPipe

MusicTube


এই অ্যাপগুলো ইউটিউব এপসের মতোই কিন্তু এতে ব্যাকগ্রাউন্ড প্লে এবং ভিডিও ডাউনলোডের সরাসরি সুবিধা রয়েছে। তবে এগুলো নিরাপদ কিনা তা যাচাই করে ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো।


 পরিশেষে:

আশা করি এই ছোট টিপসগুলো আপনাদের ইউটিউব অভিজ্ঞতাকে আরও উপভোগ মূলক করবে তুলবে। আপনি এখন মোবাইলের চার্জ বাঁচিয়ে নিশ্চিন্তে আপনার প্রিয় কন্টেন্টগুলোর ভিডিও, অডিও আকারে শুনতে পারবেন।


এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। প্রযুক্তি সংক্রান্ত আরও নতুন নতুন টিপস ও ট্রিকস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.