Realme C71 বিশাল ৬৩০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের দারুণ কম্বো!
টেকনোলজির এই যুগে দৈনন্দিন জীবনকে সহজ আর গতিশীল রাখতে একটা ভালো মানের স্মার্টফোনের কোনো বিকল্প নেই। বিশেষ করে আমরা যারা সারাদিন কাজের মধ্যে থাকি, ব্যবসাপাতি করি কিংবা দূর-দূরান্তে যাতায়াত করি—তাদের কাছে ফোনের ব্যাটারি লাইফ আর চার্জিং স্পিডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনিও যদি এমন একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের ফোন খুঁজে থাকেন, তবে আপনার জন্য চমৎকার একটি সুখবর রয়েছে!
আমাদের বসুন্ধরা মোবাইল গ্যালারি-তে চলে এসেছে বাজেট ফ্রেন্ডলি অলরাউন্ডার স্মার্টফোন Realme C71। আপনি যদি এমন একটি হ্যান্ডসেট চান যা ব্যাটারির দিক থেকে হবে একেবারে আনস্টপেবল এবং আপনাকে বারবার চার্জার খোঁজার প্যারা থেকে মুক্তি দেবে, তবে এই ফোনটি আপনার নজর কাড়বেই।
প্রথমেই বলতে হয় এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণের কথা। রিয়েলমি C71 ফোনটিতে দেওয়া হয়েছে বিশাল ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি। যারা স্বাভাবিক ব্যবহার করেন, তারা অনায়াসে টানা দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি সারাদিন প্রচুর কাজ করেন, তাহলেও একদিনে এই ফোনের ব্যাটারি শেষ করা প্রায় অসম্ভব। শুধু ব্যাটারি বড় দিয়ে কোম্পানি ক্ষান্ত হয়নি, এর সাথে দেওয়া হয়েছে ৪৫ ওয়াটের সুপারফাস্ট চার্জার। সাধারণত এই বাজেটের ফোনে এত দ্রুত চার্জিং সুবিধা এবং বড় ব্যাটারির কম্বিনেশন খুব কমই দেখা যায়। ফলে চার্জ নিয়ে আপনাকে আর বিন্দুমাত্র চিন্তা করতে হবে না।
ফোনটি হাতে নিলেই আপনি এর প্রিমিয়াম আর সলিড বিল্ড কোয়ালিটি অনুভব করতে পারবেন। অত্যন্ত স্লিম ও আধুনিক বক্সি শেপের ডিজাইন হওয়ায় ফোনটি দেখতে যেমন চমৎকার, তেমনি হাত দিয়ে ব্যবহারে পাওয়া যায় দুর্দান্ত অনুভূতি। ফোনটির পেছনের অংশে একটি চমৎকার নোটিফিকেশন এলইডি লাইট রয়েছে, যা কল, মেসেজ কিংবা চার্জে দেওয়ার সময় জ্বলে ওঠে—যা ফোনটির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। সুন্দর হোয়াইট সোয়ান এবং ফরেস্ট গোল্ড—এই দুটি দারুণ কালারে ফোনটি আমাদের শপে পাবেন।
ভিজুয়াল অভিজ্ঞতার কথা বলতে গেলে, এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির বেশ বড় একটি আইপিএস ডিসপ্লে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, এতে ১২০ হার্জের স্মুথ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ফলে স্ক্রোলিং, ব্রাউজিং বা যেকোনো কনটেন্ট দেখার সময় আপনি বেশ মসৃণ একটি এক্সপেরিয়েন্স পাবেন। আউটডোরে আলোতে ব্যবহারের জন্যও এর ব্রাইটনেস যথেষ্ট ভালো।
দৈনন্দিন ব্যবহারের জন্য ফোনটির পারফরম্যান্স খুবই সাবলীল। এতে রয়েছে নতুন ইউনিসক প্রসেসর এবং লেটেস্ট অ্যান্ড্রেয়েড ১৫ অপারেটিং সিস্টেম। আপনার সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউবে ভিডিও দেখা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ রক্ষা কিংবা প্রতিদিনের কাজগুলো একদম ঝামেলা ছাড়াই সামলে নেবে এই ফোন। এর এআই ফিচার সম্বলিত ক্রিস্টাল ক্লিয়ার কল কোয়ালিটির কারণে যেকোনো পরিবেশে স্বাচ্ছন্দ্যে কথা বলা সম্ভব।
ছবি তোলার জন্য পেছনের মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর, যা দিয়ে দিনের আলোতে এবং ভালো পরিবেশে স্পষ্ট ও চমৎকার ছবি তোলা যায়। সেলফি বা ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সব মিলিয়ে এই বাজেটে সাধারণ ফটোগ্রাফি ও সামাজিক মাধ্যমে ছবি শেয়ারের জন্য এটি বেশ ভালো আউটপুট দেয়।
আমাদের মূল উদ্দেশ্যই হলো আপনাদের হাতে সেরা ও নির্ভরযোগ্য অফিশিয়াল গ্যাজেট তুলে দেওয়া। আপনি যদি কম বাজেটের মধ্যে দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং সুবিধার একটি স্মার্টফোন কিনতে চান, তবে Realme C71 হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট পছন্দ।
৪ জিবি র্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট—দুটি ভার্সনই এখন সরাসরি আমাদের শপে পাওয়া যাচ্ছে।
আমাদের ঠিকানা: রূপসা বাজার, স্কুল মার্কেট, ফরিদগঞ্জ, চাঁদপুর। আমরা সবসময় আপনাকে সেরা সেবা দিতে প্রস্তুত!

কোন মন্তব্য নেই